

আপনার গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। GrowUp IT আপনার তথ্য কীভাবে সংগ্রহ করে এবং কীভাবে সুরক্ষিত রাখে তা বিস্তারিত নিচে জানানো হলো।
আমরা মূলত আপনার নাম, ফোন নম্বর, ইমেইল এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করি যখন আপনি আমাদের কোর্সে এনরোল করেন অথবা আমাদের মাধ্যমে যোগাযোগ করেন।
সংগৃহীত তথ্যগুলো আমরা আমাদের পোর্টালের এক্সেস প্রদান, নিউজলেটার পাঠানো, এবং আপনার যেকোনো টেকনিক্যাল সমস্যায় সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করে থাকি।
আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আমরা উন্নত এনক্রিপশন সিস্টেম এবং সিকিউর সার্ভার ব্যবহার করি। আপনার সম্মতি ছাড়া আমাদের ডেটাবেস থেকে কোনো তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো থার্ড পার্টির কাছে শেয়ার করা হয় না।
আমাদের ওয়েবসাইট বা পোর্টালের ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করার লক্ষে আমরা খুব সামান্য কুকিজ ব্যবহার করতে পারি। এটি মূলত আপনার ব্রাউজিং ডাটা লোডিং স্পিড বাড়ানোর জন্য কাজ করে।