

GrowUp IT প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। আমাদের পরিষেবাগুলি ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন। আমাদের ওয়েবসাইট বা কোর্স ব্যবহার করার মানে হলো আপনি এই শর্তাবলীতে সম্মত হয়েছেন।
আমাদের কোর্সে এনরোল করার জন্য আপনাকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে। আইডি শেয়ারিং বা একজনের কোর্স অন্য কাউকে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং এর ফলে আপনার এক্সেস ব্লক করা হতে পারে।
কোর্সের ফি সম্পূর্ণ পরিশোধ করার পরই আপনি ড্যাশবোর্ড এবং ভিডিওগুলোর এক্সেস পাবেন। আমরা যেকোনো সময় কোর্সের ফি পরিবর্তন করার অধিকার রাখি, তবে যারা ইতিমধ্যে এনরোল করেছেন তাদের জন্য তা প্রযোজ্য হবে না।
এই সাইটের সকল ভিডিও, টেক্সট এবং গ্রাফিক্স GrowUp IT-এর নিজস্ব সম্পদ। অনুমতি ছাড়া এই কন্টেন্টগুলো ডাউনলোড, কপি বা কোথাও পুনরায় প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
আমরা আমাদের কারিকুলাম মার্কেট ডিমান্ড অনুযায়ী যেকোনো সময় আপডেট বা পরিবর্তন করতে পারি যাতে শিক্ষার্থীরা সবসময় লেটেস্ট মেথড শিখতে পারে।